About: http://data.cimple.eu/claim-review/c051d3d3150330385bf4a4ecbe89e62f248ae6faf7cc216a37b3487c     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নামে ভুয়া বার্তা ভাইরাল করে ফিশিং লিঙ্ক শেয়ার করা হচ্ছে 1990 থেকে 2021 সালের মধ্যে কাজ করা শ্রমিকদের 155,000 টাকার মেসেজ এনটাইটেলমেন্ট জাল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের এমন কোনও পরিকল্পনা নেই। এর সঙ্গে শেয়ার করা হচ্ছে ফিশিং লিঙ্ক। এতে ক্লিক করলে আপনার ডেটা হ্যাক হয়ে যেতে পারে। - By: Sharad Prakash Asthana - Published: জুন 29, 2022 at 04:57 অপরাহ্ন নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। সাইবার প্রতারকরা সোশ্যাল মিডিয়ায় সরকারি প্রকল্পের নামে ফিশিং লিঙ্ক ভাইরাল করে মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে। একই ধরনের একটি লিঙ্ক ভাইরাল হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নামে। এতে দাবি করা হচ্ছে যে 1990 থেকে 2021 সালের মধ্যে কর্মরত শ্রমিকদের মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এপ্লইয়েমেন্টের তরফে 155,000 টাকা নেওয়ার অধিকার রয়েছে। পোস্টটিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের লোগো সহ একটি লিঙ্ক দেওয়া হয়েছে। যেটিতে ক্লিক করে নিজের নাম দেখতে বলা হয়েছে। বিশ্বাস নিউজ তদন্তে দেখেছে যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই জাতীয় কোনও প্রকল্প চালনা করেনি। একটি ভুয়ো ম্যাসেজ সহ একটি ফিশিং লিঙ্ক ভাইরাল করা হচ্ছে। কি আছে ভাইরাল পোস্টে ফেসবুক ইউজার Murali Mahalingam (আর্কাইভ লিঙ্ক) 14 ই জুন লোগো সহ লিঙ্ক শেয়ার করে লিখেছেন, ‘(1990 থেকে 2021 সালের মধ্যে কাজ করেছেন এমন শ্রমিকরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় তরফে (155,000 টাকা) সুবিধা পাওয়ার অধিকারী। আপনার নাম এই সুবিধা প্রত্যাহার করার অধিকার আছে এমন ব্যক্তিদের তালিকায় আছে কিনা তা পরীক্ষা করে দেখুন।)’ তদন্ত ভাইরাল ম্যাসেজটি পরীক্ষা করার জন্য, আমরা প্রথমে INFJYTRAN.BLOGSPOT.COM লিঙ্কটি মনোযোগ দিয়ে দেখেছি। এটি কোনো সরকারি ওয়েবসাইটের লিঙ্ক নয়, মানে সন্দেহজনক। এটিতে ক্লিক করলে, যে উইন্ডোটি খোলে, সেখানে একটি সতর্কতা লেখা ছিল যে এটি থেকে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। আমরা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্কিমটির জন্য অনুসন্ধান করেছি, কিন্তু এমন কোনও স্কিম খুঁজে পাইনি৷ মন্ত্রণালয়ের টুইটার হ্যান্ডেলে এমন কোনো পরিকল্পনার কোনো টুইট নেই। গত ৬ জুন PIB টুইট করে এই ম্যাসেজটিকে ভুয়া বলে অভিহিত করে। এর মতে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরনের কোনো পরিকল্পনা চালু করে নি। এর আগেও 2021 সালের ফেব্রুয়ারিতে, ফিশিং লিঙ্ক সহ অনুরূপ একটি ম্যাসেজ ভাইরাল হয়েছিল। সে সময়ও PIB এটিকে ভুয়া বলে টুইট করেছিল। এ বিষয়ে গৌতম বুদ্ধ নগরের লেবার কমিশনার বন্দনা বলেন, ‘এমন কোনো পরিকল্পনা নেই। যদি থাকত, তাহলে ম্যান্ডেট অবশ্যই আসত। এটি একটি জাল ম্যাসেজ। আজকাল এমন অনেক ভুয়া ম্যাসেজ ভাইরাল হয়। সেগুলিতে ক্লিক করার আগে, এটির URL সাবধানে পরীক্ষা করুন এবং এটি যাচাই করুন৷ একইসঙ্গে সাইবার এক্সপার্ট অনুজ আগরওয়াল বলেছেন, ‘সাইবার প্রতারকরা এই ধরনের লোভনীয় ম্যাসেজ দিয়ে ফিশিং লিঙ্ক পাঠিয়ে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা করে। এতে ক্লিক করলে ইউজারের পার্সোনাল তথ্য চুরি হয়ে যেতে পারে। এই ধরনের একটি স্কিম বাস্তবায়িত হলে, এর তথ্য অফিসিয়াল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে অবশ্যই পাওয়া যেত। যিনি ভুয়া বার্তা শেয়ার করেছেন আমরা সেই ফেসবুক ইউজার ‘মুরালি মহালিঙ্গম’-এর প্রোফাইল স্ক্যান করেছি । সেটা অনুযায়ী তিনি শ্রীরঙ্গমে থাকেন এবং মুন্নারে কাজ করেন। এর আগেও অনেক ফিশিং লিঙ্ক ভাইরাল হয়েছে, যা বিশ্বাস নিউজ তদন্ত করেছে। निष्कर्ष: 1990 থেকে 2021 সালের মধ্যে কাজ করা শ্রমিকদের 155,000 টাকার মেসেজ এনটাইটেলমেন্ট জাল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের এমন কোনও পরিকল্পনা নেই। এর সঙ্গে শেয়ার করা হচ্ছে ফিশিং লিঙ্ক। এতে ক্লিক করলে আপনার ডেটা হ্যাক হয়ে যেতে পারে। - Claim Review : 1990 থেকে 2021 সালের মধ্যে কর্মরত শ্রমিকদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 155000 টাকা নেওয়ার অধিকার রয়েছে। - Claimed By : Murali Mahalingam - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software