About: http://data.cimple.eu/claim-review/c2010cd3d819e050fd8755fed81a10acdcbfaea68cb7bc46c9a16b3b     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • বাংলাদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা কেটে যাওয়ার পর আজ ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে, কর্দমাক্ত স্থানে মা তার সন্তানকে জড়িয়ে শুয়ে আছেন। এই ছবিটিকে বাস্তব দৃশ্য দাবি করে এটি গতকাল ভোলার চরফ্যাশন থেকে তোলা বলে দাবি করা হচ্ছে। উক্ত দাবির কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলার চরফ্যাশনে কদমাক্ত স্থানে মা ও সন্তানের দৃশ্য দাবিতে প্রচারিত এই ছবিটি বাস্তব নয় বরং অন্তত গত মার্চ থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে ছবিটি যা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে তায়েফ রাব্বানী নামে বাংলাদেশি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে ছবির ক্যাপশনে ছবিটির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। আরো অনুসন্ধান করে ০৩ থেকে ০৭ মার্চ বিভিন্ন প্লাটফর্মের (ইউটিউব, এক্স, ফেসবুক) একাধিক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট হতে দেখেছে রিউমর স্ক্যানার৷ এসব পোস্টে ছবিটির বিষয়ে কোনো তথ্য দেওয়া না হলেও এটা নিশ্চিত যে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে এতে কিছু অসঙ্গতি ধরা পড়ে। যেমন, নারীটির হাতের আঙুল অস্বাভাবিক লম্বা, পায়ে ছয়টি আঙুলের অস্তিত্ব। এসব দেখে প্রাথমিক অবস্থায় ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। আমরা ছবিটি বাস্তব কিনা সে বিষয়ে নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্তকরণ ওয়েবসাইটের সহায়তা নিই। ওয়েবসাইটটি থেকে জানা যায়, ছবিটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তাছাড়া, গত মার্চে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘নিউজমোবাইল’ও ছবিটিকে এআই দিয়ে তৈরি জানিয়ে ফ্যাক্টচেক প্রকাশ করে। মূলত, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহতা কেটে যাওয়ার পর আজ ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যাতে দেখা যাচ্ছে, কর্দমাক্ত স্থানে মা তার সন্তানকে জড়িয়ে শুয়ে আছেন। এই ছবিটিকে বাস্তব দৃশ্য দাবি করে ছবিটি গতকাল ভোলার চরফ্যাশন থেকে তোলা বলে দাবি করা হচ্ছে। কিন্তু রিউমর স্ক্যানার টিম যাচাই করে দেখেছে, এই ছবিটি অন্তত আড়াই মাস যাবত ইন্টারনেটে রয়েছে। গত মার্চ থেকে প্রচার হওয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পুরোনো একটি ছবিকে ঘূর্ণিঝড় রিমালে মা ও সন্তানের বাস্তব ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Tayef Rabbani: Instagram Post - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software