সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুূদ সজীব ভূঁইয়া “আমাকে না জানিয়ে বিএনপি গভর্নর নিয়োগ দিয়েছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সংবাদভিত্তিক প্লাটফর্ম প্রতিদিন খবরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ মাহমুদকে উদ্ধৃত করে “আমাকে না জানিয়ে বিএনপি গভর্নর নিয়োগ দিয়েছে” শিরোনামে প্রতিদিন খবর কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং আসিফ মাহমুদও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রতিদিন খবরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে সংবাদভিত্তিক প্লাটফর্ম প্রতিদিন খবরের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ ফেব্রুয়ারি ২০২৬’ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে প্রতিদিন খবর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রতিদিন খবরের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, প্রতিদিন খবরের ফেসবুক পেজে একই তারিখে ‘যে যেভাবে পারছে আমার নাম ব্যবহার করছে: আসিফ মাহমুদ’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। প্রতিদিন খবরের মূল ফটোকার্ডটিতে
‘যে যেভাবে পারছে আমার নাম ব্যবহার করছে: আসিফ মাহমুদ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমাকে না জানিয়ে বিএনপি গভর্নর নিয়োগ দিয়েছে- আসিফ মাহমুদ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, প্রতিদিন খবরের এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, আসিফ মাহমুদের এমন কোনো মন্তব্যের অস্তিত্বও বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, আসিফ মাহমুদ “আমাকে না জানিয়ে বিএনপি গভর্নর নিয়োগ দিয়েছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রতিদিন খবরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Pratidin Khabor: Facebook Post
-
Rumor Scanner’s analysis
-