সম্প্রতি, বিগত অন্তবর্তীকালীন সরকারের সাবেক নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গ্রেফতার হয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক উপদেষ্টা জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গ্রেফতার হননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এআই দিয়ে ছবি বানিয়ে ভুয়া ভিডিওটির মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। ভিডিওতে এম সাখাওয়াত হোসেনকে গ্রেফতার দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী বিভিন্ন টুলের মাধ্যমে পরীক্ষা করে এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে।
পরবর্তী অনুসন্ধানে নির্ভরযোগ্য সূত্র কিংবা গণমাধ্যমে এ সংক্রান্ত তথ্য বা সংবাদেরও অস্তিত্ব পাওয়া যায়নি। সুতরাং, সাবেক অন্তবর্তীকালীন সরকারের নৌপরিবহন উপদেষ্টা জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গ্রেফতার হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis
-