About: http://data.cimple.eu/claim-review/ca1fcb53ade0f2e550ba21b72e2b06305520305386924f06643f93ca     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, অন্তবর্তীকালীন সরকারে সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ‘ তারেক রহমান ছিল আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের একজন। অসাধারণ মেধাবী ছিল সে। ক্লাস নিতে গিয়ে কোথাও থেমে গেলে, অনেক সময় তারেকই আমাকে বলে দিত কী বলতে হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘ডেইলি মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১৫ মে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘ডেইলি মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করে এর পরিচিতি পর্বে স্যাটায়ার এবং প্যারোডি’ শীর্ষক তথ্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। পরবর্তীতে, আসিফ নজরুলের ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, ‘তারেক রহমান আমার ছাত্র ছিল। ক্লাস নিতে গিয়ে কোথাও থেমে গেলে, অনেক সময় তারেকই আমাকে বলে দিত কী বলতে হবে’ শিরোনামে আসিফ নজরুলকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। তথ্যসূত্র Rumor Scanner’s Own Analysis - Daily Mollar Desh- Facebook post - Dr. Asif Nazrul – Facebook profile -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software