About: http://data.cimple.eu/claim-review/cd9281b53132805359596160e5bfdf817ed7e8e95ff4cd1f15bb85e1     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ‘২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল,বগুড়া-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবিতে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’র লোগো ব্যবহার করে Hospital authority dghs নামে একটি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটির ছবির ক্যাপশন বিবরণীতে উল্লেখ করা হয়, ‘এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারী পুরুষ বা মহিলা প্রত্যেকের বয়স ১৮-৩২ বছরের মাঝে হতে হবে এবং সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার কোটা উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী চাকরি প্রার্থীরা ১৮-৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।’ উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলোর লোগোসহ প্রচারিত ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রথম আলো বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশ করেনি বরং, আর্থিক প্রতারণার উদ্দেশ্যে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি উক্ত হাসপাতালের নাম ব্যবহার করে প্রচার করা হয়েছে। এই বিষয়ে শুরুতেই কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের সময় উল্লেখ করা হয়েছে চলতি মাসের ০২ জুন এবং ছবির উপরে ‘প্রথম আলো’র লোগো যুক্ত আছে। এছাড়াও, যে কোনো একটি পদে বা প্রযোজ্য যোগ্যতা থাকলে একাধিক পদে আবেদন দাখিল করতে পারবেন উল্লেখ করে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ০৮ জুন ২০২৪ ইং রাত ১০ টা’র মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে [email protected] মেইল করতে বলা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ‘প্রথম আলো’র প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে কিনা তা জানতে বিজ্ঞপ্তিটিতে উল্লিখিত তারিখের সূত্র ধরে গত ০২ জুন থেকে ০৮ জুন পর্যন্ত প্রথম আলোর প্রিন্ট সংস্করণগুলো পর্যবেক্ষণ করে দেখেছে রিউমর স্ক্যানার টিম। তবে কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সন্ধান মেলেনি। এছাড়াও, প্রসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ‘২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল,বগুড়া-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪’ দাবির বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। তাছাড়া, রিউমর স্ক্যানারের বিশেষায়িত শাখা রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট সম্প্রতি এই ধরণের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, কথিত বিজ্ঞপ্তিটির একই ফর্মেট ব্যবহার একাধিক প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের প্রমাণ পাওয়া গেছে। মূলত, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে প্রথম আলোর লোগো ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের [email protected] এই ইমেইল ঠিকানায় পূর্ণ জীবন বৃত্তান্ত PDF আকারে পাঠাতে বলা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম আলো বা ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া কর্তৃপক্ষ কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি। সুতরাং, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া-নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ দাবিতে প্রথম আলো’র লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট। তথ্যসূত্র - Prothom Alo – E-Paper - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software