About: http://data.cimple.eu/claim-review/cea5bc32b0bd56457ffab22f327e8638f81c23e9b488dc56d8389ae1     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প (প্রজেক্ট ২০২৪) এর ৮ম পর্যায়ের আওতায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দাবিতে একটি বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ গত ০৩ মার্চ ২০২৪ উল্লেখ করা হয়েছে। কথিত এই বিজ্ঞপ্তির আওতায় প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে কেন্দ্র শিক্ষক পদে ৮২৫ জন এবং ধর্মীয় শিক্ষাকেন্দ্রে কেন্দ্র শিক্ষক পদে ১৩৩ জন নিয়োগ দেওয়া হবে বলে দাবি করা হচ্ছে। এছাড়া, আবেদনের নিয়মাবলীতে লেখা আছে, উক্ত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদের ১৪ মার্চ ২০২৪ ইং রাত ১২ টা মধ্যে ছবি ও সিভি [email protected] শীর্ষক ইমেইল অ্যাকাউন্টে প্রেরণ করার কথা বলা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সম্বলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প এর কথিত এই বিজ্ঞপ্তিটি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেনি বরং আলোচিত বিজ্ঞপ্তিটি ভুয়া বলে প্রকল্পটির পরিচালকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পটির ভিন্ন একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে গেল বছর (২০২৩) ফ্যাক্টচেক প্রকাশ করেছিল রিউমর স্ক্যানার। উক্ত ফ্যাক্টচেকে দেখা গিয়েছিল, সেসময়ও একই ইমেইল ([email protected]) ব্যবহার করে ভুয়া সেই বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল। সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সেসময় একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়, “একটি কুচক্রী দল জনসাধারণের নিকট অর্থ আত্নসাতের লক্ষ্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।” উক্ত প্রকল্পে সাম্প্রতিক সময়ে নতুন করে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে উক্ত প্রকল্প এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ওয়েবসাইটে সাম্প্রতিক সময়ে প্রকাশিত এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান মেলেনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে জানতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক যুগ্মসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার৷ তিনি জানিয়েছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেননি। তাছাড়া, একনেকের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া এক বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ২০২২ সালের ১৪ জুন একনেক কর্তৃক “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়)” শীর্ষক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সেখান থেকে প্রকল্পটির অনুমোদিত মেয়াদ ০১ জুলাই ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বলে নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ, কথিত এই বিজ্ঞপ্তিতে এই প্রকল্পকে ৮ম পর্যায়ের প্রকল্প বলে যে দাবি করা হচ্ছে তাও সঠিক নয়৷ মূলত, সম্প্রতি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প (প্রজেক্ট ২০২৪) এর ৮ম পর্যায়ের আওতায় শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে দাবিতে একটি বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার। বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ গত ০৩ মার্চ ২০২৪ উল্লেখ করা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে [email protected] এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত প্রকল্প কর্তৃপক্ষ কথিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেনি। ভুয়া এই ইমেইল ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে অন্তত গত বছর থেকে বিভিন্ন সময়ে এই প্রকল্পের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। সুতরাং, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প (প্রজেক্ট ২০২৪) এর নাম ব্যবহার করে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বানোয়াট। তথ্যসূত্র - হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট: নোটিশ - Statement from Srikanto Kumar Chanda - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software