গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরপর থেকে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান। এরই প্রেক্ষিতে, ‘ই’স’রা’ইলের আকাশ জুড়ে ই’রা’নের ড্রোন হা’ম’লা, ভয়ে কাঁদছে ইস”রায়েলীরা’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ইরান কর্তৃক ইসরায়েলে হামলার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে আলজেরিয়ার একটি ক্লাবের ১০৩ বছর পূর্তি উপলক্ষ্যে সেলিব্রেশনের ভিডিও সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচিত ভিডিওটিতে দেখতে পাওয়া ফুটেজটির বিষয়ে অনুসন্ধানে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে Abd Ellah Arabdji নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওটির শিরোনামে ইংরেজিতে ভাষান্তরের মাধ্যমে জানা যায়, ভিডিওটি আলজেরিয়ান ফুটবল দল Mouloudia Club d’Alger এর সমর্থকদের দলটির ১০৩ বছর পূর্তি উদযাপনের ভিডিও।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলজেরিয়ান গণমাধ্যম AL24news – قناة الجزائر الدولية এর ইউটিউব চ্যানেলেও একই ঘটনায় প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতেও আলোচিত ভিডিওটির মত শহরব্যাপী আতশবাজি ফাটিয়ে উদযাপন করতে দেখা যায়।
অর্থাৎ, আলজেরিয়া পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে ইসরায়েলে ইরানের হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Abd Ellah Arabdji Youtube Channel: إحتفالات انصار مولودية الجزائر بمرور 103 سنة على تأسيس العميد 🟢🔴🇩🇿🔥 #اكسبلور #راحة_نفسية
-
AL24news – قناة الجزائر الدولية Youtube Channel: أنصار مولودية الجزائر يضيئون كبرى عواصم العالم في ذكرى 103
-
Rumor Scanner’s Analysis
-