About: http://data.cimple.eu/claim-review/d0e5bfeec8c867236d90be26798705521032ff866e7f41a056f03128     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Authors Claim: এগুলো বাংলাদেশের মাদারিপুর সদর উপজেলার ঘনিয়ার বিল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয়ের এক তরণীর মৃতদেহের ছবি। Fact: তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনাটি বাংলাদেশের না, বরং ভারতের। সোশ্য়াল মিডিয়ায় এক তরুণীর মৃতদেহে ছবি পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, বাংলাদেশের মাদারিপুর সদর উপজেলার ঘনিয়ার বিলে অজ্ঞাত পরিচয়ের ওই তরণীর মৃতদেহ পাওয়া গিয়েছে এবং সকলেই মেয়েটির পরিবারের সন্ধান চেয়েছেন। এছাড়া একই ছবি ও দাবি-সহ অনেকেই News Checker-এর টিপলাইন নম্বরেও (9999499044) সত্য়িটা জানতে চেয়েছেন। Fact Check/ Verification তদন্তের শুরুতেই আমার ইন্টারেনেট কিওয়ার্ড সার্চ করে দেখার চেষ্টা করি যে, বাংলাদেশের মাদারিপুর সদর উপজেলার ঘনিয়া এলাকায় সত্য়ি এমন কোনও মৃতদেহ উদ্ধারের বা খুনের ঘটনা ঘটেছে কিনা। কিন্তু সেই সংক্রান্ত কোনও সংবাদ প্রতিবেদন আমাদের নজরে আসেনি। এরপর, ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে একই ছবি-সহ একটি প্রতিবেদন আমাদের নজরে পড়ে। ২৩ জানুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে থেকে জানা যায় যে, মৃতের নাম নিশা সোনি, বয়স ২২। পাঞ্জাবের পাতিয়ালার ভাকরা নগরে একটি খালের ধার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। HIM Live TV-র ওয়েবসাইটেও একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ইন্টানেটে কিওয়ার্ড সার্চ করলে News18 ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় যে, মৃতার বাড়ি হিমাচলপ্রদেশের মাণ্ডির সেরু গ্রামে। গত ৩ বছর ধরে তিনি চণ্ডীগড়ে থাকছিলেন এবং সেখানে বিমানসেবিকা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। এই ঘটনায় ইতিমধ্য়ে মেয়েটির বন্ধু, যুবরাজ (৩৩) নামের একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার সঙ্গেই মেয়েটিকে শেষবার দেখা গিয়েছিল। এছাড়া, Navbharat Times, Abp Live ওয়েবসাইটেও খবরটি প্রকাশিত হয়েছিল। এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য়, News Checker-এর তরফে পাঞ্জাব পুলিশের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাঁদের উত্তর পেলে প্রতিবেদনটি আপডেট করা হবে। Conclusion এখান থেকে স্পষ্ট যে, তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকি বাংলাদেশের না, বরং ভারতের। Result: False Sources Report by Crazy News India, Dated January 23, 2025 Report by HIM Live TV, Dated January 23, 2025 Report by News18, Dated January 23, 2025 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software