About: http://data.cimple.eu/claim-review/d1cca8746bc945c01133f1862dda96ac7d22c2c6c70d23814d554276     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশাল জনসমাগমের ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, এটি আওয়ামী লীগের সমর্থনে লক্ষাধিক মানুষের উপস্থিতির চিত্র। উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের সমর্থনে কোনো মিছিলের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথনের দৃশ্য। এ বিষয়ে অনুসন্ধানে Daily Deshkotha নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে প্রচারিত ভিডিওটির বিষয়বস্তুর মিল রয়েছে। উভয় ভিডিওতেই অংশগ্রহণকারীদের মাথায় লাল ও সবুজ রঙের ক্যাপ পরিহিত অবস্থায় দেখা যায় এবং সামনে প্রদর্শিত ব্যানারেও সাদৃশ্য লক্ষ্য করা যায়। উক্ত পোস্টের ক্যাপশনে উল্লেখ ছিল, ‘ঢাকায় ইতিহাস রচনা করল জামায়াতের বিজয় ম্যারাথন’। এ বিষয়ে আরও অনুসন্ধানে, দেশ রূপান্তরের ওয়েবসাইটে ১৬ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি যুব ম্যারাথনের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয় ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক তরুণ ম্যারাথনে অংশ নেন। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিটি এক পর্যায়ে বিশাল জনসমাবেশের রূপ নেয়। এছাড়া উক্ত যুব ম্যারাথনের ভিডিও যমুনা টেলিভিশন, সময় টেলিভিশনসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে (১, ২, ৩)। সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মসূচির ভিডিওকে আওয়ামী লীগের সমর্থনে বিশাল জনসমাবেশ হিসেবে দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। তথ্যসূত্র Daily Deshkotha – Facebook Post - Desh Rupantor – জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীর ঢল - Jamuna Television – YouTube Video -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software