About: http://data.cimple.eu/claim-review/d48e40caf20b56e5130b170fb960c04072f2d71d546c647597e9a639     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, লিওনেল মেসি খেলার মাঠে দুহাত উঁচুতে তুলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ছবি নিয়ে সতীর্থদের সঙ্গে উল্লাস করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খালেদা জিয়ার ছবি হাতে নিয়ে লিওনেল মেসি সতীর্থদের সঙ্গে উল্লাসের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। বরং, ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সতীর্থদের সঙ্গে মেসির উল্লাসের ছবিকে প্রযুক্তির সাহায্যে সম্পাদনার মাধ্যমে তাতে মেসির হাতে খালেদা জিয়ার ছবির ফ্রেম যুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে মেসির হাতে খালেদা জিয়ার ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে messi.com এর ওয়েবসাইটে ‘LEO ON TARGET AS ARGENTINA TOPPLE MEXICO’ শীর্ষক শিরোনামে সতীর্থদের সাথে নিয়ে মেসির উল্লাসের ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির অনেকটাই মিল পাওয়া গেছে। তবে উক্ত ছবিতে মেসির হাতে খালেদা জিয়া কিংবা অন্য কোনো ব্যক্তির ছবির ফ্রেম নেই। ছবির সংবাদে উল্লেখ করা হয়, কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে গ্রুপে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। এছাড়া, আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল এক্স ( সাবেক টুইটার) অ্যাকাউন্ট-এ ২০২২ সালের ২৭ নভেম্বর আপলোডকৃত দুটি ছবির মধ্যে একটিতে দুহাত উঁচুতে তুলে সতীর্থদের সঙ্গে মেসির উল্লাস অন্যটিতে ম্যাচ চলাকালীন বল পায়ে দুজন মেক্সিকোর খেয়োড়কে পরাস্থ করার চেষ্টা মেসির। এখানে দুহাত উঁচুতে তুলে সতীর্থদের সঙ্গে মেসির উল্লাসের ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ, আলোচিত ছবিটি ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সতীর্থদের সঙ্গে মেসির উল্লাসের ছবি। ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনা করে মেসির হাতে খালেদা জিয়ার ছবি যুক্ত করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে। মূলত, ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ জয়ের পর সতীর্থদের সঙ্গে নিয়ে দর্শক গ্যালারির দিকে ফিরে উল্লাস করেন নিওলেন মেসি। সেসময় উল্লাস প্রকাশের ঘটনায় ধারণকৃত একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট বা সম্পাদনা করে তাতে মেসির হাতে খালেদা জিয়ার ছবি বসিয়ে খেলার মাঠে সতীর্থদের সঙ্গে খালেদা জিয়ার ছবি নিয়ে লিওনেল মেসির উল্লাসের ছবি দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছবি হাতে লিওনেল মেসির উল্লাসের ছবিটি এডিটেড বা সম্পাদিত। তথ্যসূত্র - messi.com: LEO ON TARGET AS ARGENTINA TOPPLE MEXICO - X Post - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software