‘সোসাল মিডিয়ায় জামায়াত কর্মীরা চরমোনাই পীরের কর্মীদের সাথে করছে বাক যুদ্ধ নিরবে কাজ করে যাচ্ছে বিএনপি’- শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘সোসাল মিডিয়ায় জামায়াত কর্মীরা চরমোনাই পীরের কর্মীদের সাথে করছে বাক যুদ্ধ নিরবে কাজ করে যাচ্ছে বিএনপি’- শিরোনামে আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সেদিন উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের অন্যান্য ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের গাঢ়ত্ব ও আকারে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘সোসাল মিডিয়ায় জামায়াত কর্মীরা চরমোনাই পীরের কর্মীদের সাথে করছে বাক যুদ্ধ নিরবে কাজ করে যাচ্ছে বিএনপি’ শীর্ষক দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis
-
Daily Amar Desh – Facebook Page
-
Daily Amar Desh – Website
-