About: http://data.cimple.eu/claim-review/da693efb84da5a0fcfbef2c82e87d876a3c5d2882eb80fcc20e6079f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, বরিশালে পথ কুকুর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আক্রমণের শিকার হয়েছে শিশু। ভিডিওতে দেখা যায়, কোনো এক গলিতে একটি শিশুকে হঠাৎ অনেকগুলো কুকুর মিলে আক্রমণ করছে। উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বরিশাল কিংবা বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভারতের নাজিবাবাদের মুঘলশাহ এলাকার একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’ এর এক্স অ্যাকাউন্টে গত ১৭ জুনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ভারতের উত্তরপ্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদের মুঘলশাহ এলাকায় এক শিশুর ওপর একদল পথ কুকুর আক্রমণ করে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং পথ কুকুরের উপদ্রব নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। পরবর্তীতে, আলোচিত ভিডিওটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম এশিয়া নেটের ওয়েবসাইটে একই তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন বিশ্লেষণেও এটিম ভারতের ঘটনা বলে নিশ্চিত হওয়া যায়। এছাড়া, আরো একাধিক (১, ২) ভারতীয় সংবাদ মাধ্যমে আলোচিত ভিডিওর ঘটনা ভারতের বলে উল্লেখ পাওয়া যায়। সুতরাং, ভারতে এক শিশুর ওপর একদল পথ কুকুরের আক্রমণের ভিডিওকে বাংলাদেশের বরিশালের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র The Statesman: X Account Post - Asianet News: Child Mauled by Pack of 7 Stray Dogs in UP, Shocking CCTV Video Sparks Outrage - Dainik Bhaskar: नजीबाबाद में आवारा कुत्तों का हमला:2 किशोर घायल - AIMA Media: नजीबाबाद में मोहल्ला मुगलुशाह गली न 2 में कुत्तों का आतंक -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 21 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software