About: http://data.cimple.eu/claim-review/db8b96e2feb2c204aa8eaf1627204ca237cea1f9276d171af68800a2     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ‘খুলনায় বিএনপি-জামাত সংঘর্ষে নিহত ২ আহত অন্তত ৯’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে খুলনা বিভাগের ১০টি জেলায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি। প্রকৃতপক্ষে, ব্লগস্পটের একটি ফ্রি ডোমেইন সাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের মাধ্যমে এ দাবি ছড়ানো হচ্ছে। ওই কথিত প্রতিবেদনের সঙ্গে যুক্ত ভিডিওটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে গাইবান্ধায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘটিত সংঘর্ষের, ওই ঘটনায়ও কেউ নিহত হয়নি। শুরুতে সাম্প্রতিক সময়ে খুলনা বিভাগের ১০টি বিভাগে বিএনপি-জামায়াতের সংঘর্ষে কেউ নিহত হয়েছে কি না সেবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সংঘর্ষ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে কয়েকজন আহত হওয়ার তথ্য (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮) পাওয়া যায়। তবে নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে সূত্র হিসেবে একটি প্রতিবেদন যুক্ত থাকতে দেখা যায়। রিউমর স্ক্যানার বিশ্লেষণ করে দেখেছে, সূত্র হিসেবে ব্যবহৃত ওই ওয়েবসাইট যমুনা টিভির লোগো ব্যবহার করে ফ্রি ডোমেইন সাইট ব্লগস্পটের মাধ্যমে বানানো হয়েছে। এছাড়া, উক্ত প্রতিবেদনে কখন, কোথায়, কীভাবে, কে কে নিহত হয়েছে এমন কোনো সূত্রও উল্লেখ করা হয়নি। পাশাপাশি, যমুনা টিভির লোগো ব্যবহার করে ফ্রি ডোমেইন সাইট ব্লগস্পটে প্রচারিত প্রতিবেদনে যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনও প্রচার হতে দেখা যায়। অনুসন্ধানে দেখা যায়, উক্ত প্রতিবেদনটি ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাইবান্ধায় বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনার। তবে, সেই ঘটনাতেও কেউ নিহত হননি বরং, একাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গাইবান্ধা জেলা খুলনা বিভাগের নয় বরং, এটি রংপুরের একটি জেলা। সুতরাং, খুলনায় বিএনপি-জামাত সংঘর্ষে দুইজন নিহতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র Prothom Alo- কুষ্টিয়ায় ভোট চাওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের এলাহি কাণ্ড - Inqilab- কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১১ - Bdnews24- চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতের কর্মীদের সংঘর্ষ, আহত ১৩ - Desh Rupantor- বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ - Dhaka Post- বিদ্রোহী প্রার্থী ও ধানের শীষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩ - Somoy Tv- বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও অফিস ভাঙচুরের অভিযোগ - Prothom Alo- কুমিল্লা, ভোলা ও যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ - Dhaka Mail- যশোরে মহিলা জামায়াতের নির্বাচনি প্রচারণায় যুবদলের হামলার অভিযোগ - Blog Spot- Website - Jamuna Tv- গাইবান্ধায় বিএনপি – জামায়াত সংঘর্ষ - Gaibandha District- Website -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software