About: http://data.cimple.eu/claim-review/dc0e3235a38743ef8d4072332cde53ed50194cb61039f2869f9c82cb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, নারীদের খোলামেলা পোষাকের স্বাধীনতার পক্ষে কাজ করার অঙ্গীকার’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, নারীদের খোলামেলা পোষাকের স্বাধীনতার পক্ষে কাজ করার অঙ্গীকার’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজ থেকে গত ২৯ জানুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, আমার দেশের ফেসবুক পেজে ২৯ জানুয়ারি ‘জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ডে এবং পোস্টের কমেন্টে দেওয়া প্রতিবেদন সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৯ জানুয়ারি সকাল ৮টায় জামায়াতে ইসলামীর রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সৌজন্য সাক্ষাতের তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বৈঠকে জামায়াত আমির ও মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। তবে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ সুতরাং, ‘মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, নারীদের খোলামেলা পোষাকের স্বাধীনতার পক্ষে কাজ করার অঙ্গীকার’ দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া । তথ্যসূত্র Rumor Scanner’s analysis - Daily Amar Desh – Facebook Page - Daily Amar Desh – Website - Daily Amar Desh – জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software