About: http://data.cimple.eu/claim-review/dc62172a3fb006648b3be26099457c0d3a971602a3e89ddbc2980945     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ৩১ জানুয়ারি ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ‘ভোলায় জামাত বিএনপির সংঘর্ষ নিহত দুই’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে দুইজনের মৃত্যু সংক্রান্ত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত তথ্যটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম একুশে টিভির ইউটিউব চ্যানেলে গত ৩১ জানুয়ারি ‘কুমিল্লা ও ভোলায় বিএনপি-জামায়াতের সং/ঘর্ষে আ/হ/ত ১৪ জন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০১:০৪ থেকে ০১:২০ পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় টবগী ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা সংঘর্ষে জড়ায়। উক্ত প্রতিবেদনে এই সংঘর্ষে কোনো নিহতের ঘটনার তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২, ৩) প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, উক্ত ঘটনায় উভয়পক্ষের প্রায় ২৭ জন আহত হয়েছে। তবে, এসব প্রতিবেদনে এই ঘটনায় কোনো নিহতের তথ্য পাওয়া যায়নি। সুতরাং, ভোলার বোরহানউদ্দিনে বিএনপি-জামায়াতের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা। তথ্যসূত্র Ekushey TV – কুমিল্লা ও ভোলায় বিএনপি-জামায়াতের সং/ঘর্ষে আ/হ/ত ১৪ জন - Prothom Alo – ভোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৫ - আজকের পত্রিকা – ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন - যুগান্তর – ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৭ -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software