About: http://data.cimple.eu/claim-review/df521ebbda39e83bbe9a298c3ab4e49323d15d94f8e48fefdfa92bdd     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও মোহাম্মদপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিগারেট কেনার কথা বলে এক মাস্ক পরিহিত ব্যক্তি এক প্রবীণ নারী দোকানির কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি বাংলাদেশের ঢাকার মোহাম্মদপুরের নয়। প্রকৃতপক্ষে, ভারতের কর্ণাটক রাজ্যের একটি ঘটনার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম টিভি৯-এর কন্নড় ভাষার ওয়েবসাইটে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত একই দৃশ্যসংবলিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বর্ণনায় বলা হয়, সিগারেট কেনার অজুহাতে দোকানে আসা এক চোর এক বৃদ্ধার গলার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাটি দোকানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যায় একই দিনে প্রকাশিত নিউজ১৮ কন্নড়-এর একটি প্রতিবেদনে। সেখানে বলা হয়, ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুরু শহরের কিয়াতসান্দ্রা এলাকায় সিগারেট কেনার ভান করে আসা এক চোর বৃদ্ধা দোকানি পার্বতাম্মার মঙ্গলসূত্রের চেইনের একটি অংশ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে, মাইদালা রোডে অবস্থিত তার ছোট দোকান খোলার সময়। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধারণ হয়। পরে পার্বতাম্মা কিয়াতসান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা নথিভুক্ত করে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ, আলোচিত ভিডিওর ঘটনাটি ভারতের কর্ণাটক রাজ্যের, বাংলাদেশের নয়। সুতরাং, ভারতের চেইন ছিনতাইয়ের ভিডিওকে বাংলাদেশের মোহাম্মদপুরের ঘটনা দাবি করে প্রচার করা হয়েছে; দাবিটি মিথ্যা। তথ্যসূত্র TV9: ಸಿಗರೇಟ್ ಖರೀದಿಸುವ ನೆಪದಲ್ಲಿ ಬಂದು ವೃದ್ಧೆಯ ಸರ ಕಿತ್ತೊಯ್ದ ಕಳ್ಳ; ಸಿಸಿಟಿವಿಯಲ್ಲಿ ಸೆರೆ News18” Tumkur: ಚಿನ್ನದ ಸರ, ಬಳೆ ಹಾಕೊಂಡು ಒಂಟಿಯಾಗಿ ಸಂಚರಿಸುವ ಮಹಿಳೆಯರೇ ಇಲ್ನೋಡಿ! ಹಿಂಗೂ ಬರ್ತಾರೆ ಖದೀಮರು!
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software