| schema:text
| - সম্প্রতি, বাংলাদেশি চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টি-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু ‘খামেনির মতো নেতা ঢাকার অলিতে গলিতে পাওয়া যাবে, কিন্তু হাদি ভাই পুরো বাংলাদেশে একটাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘খামেনির মতো নেতা ঢাকার অলিতে গলিতে পাওয়া যাবে, কিন্তু হাদি ভাই পুরো বাংলাদেশে একটাই’ শীর্ষক মন্তব্য করেননি মাহমুদা মিতু। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Gupta Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১৩ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Gupta Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যাঙ্গ ও প্যারোডি এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, এনসিপি নেত্রী মাহমুদা মিতু ‘খামেনির মতো নেতা ঢাকার অলিতে গলিতে পাওয়া যাবে, কিন্তু হাদি ভাই পুরো বাংলাদেশে একটাই’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Gupta Television – Facebook Post
-
Rumor Scanner’s analysis
-
|