About: http://data.cimple.eu/claim-review/df9a4a2af9d2e5c345d6bc89f3a02a1f41bc6bc3adee48ac6d1fa9fb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ০৯ ডিসেম্বর ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করেন। ১০ ডিসেম্বর থেকে এই দুটি ভোজ্যতেলের নতুন দাম কার্যকর হবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যম প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ভোজ্য তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “সবাই শান্ত থাকুন, প্রয়োজনে আমরা কিস্তিতে তেল দিব” শীর্ষক মন্তব্য করেছেন। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। উক্ত ফটোকার্ড ছাড়াও শুধুমাত্র টেক্সট আকারে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস “সবাই শান্ত থাকুন, প্রয়োজনে আমরা কিস্তিতে তেল দিব” শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং কোনো তথ্যপ্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তাঁর নামে প্রচার করা হচ্ছে। এছাড়া, প্রথম আলোও উক্ত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের “সবাই শান্ত থাকুন, প্রয়োজনে আমরা কিস্তিতে তেল দিব” শীর্ষক কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, উক্ত দাবিতে প্রচারিত প্রথম আলোর ডিজাইন সম্বলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ০৯ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে। বিষয়টি যাচাইয়ে প্রথম আলো’র ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ০৯ ডিসেম্বর কিংবা এর আগে পরে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, প্রথম আলো’র ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবি সম্বলিত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নামে ফেসবুকে প্রচারিত “সবাই শান্ত থাকুন, প্রয়োজনে আমরা কিস্তিতে তেল দিব” শীর্ষক উক্তিটি এবং এ সম্পর্কিত প্রথম আলোর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। তথ্যসূত্র - Prothom Alo: Facebook Page - Prothom Alo: Website - Prothom Alo: YouTube Channel - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software