About: http://data.cimple.eu/claim-review/e0176a58c023fce0df6d0792c5e95ff6a45475ebc205cb338b12bc91     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গতকাল (১৮ মার্চ) ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আদমদীঘি উপজেলায় লাইনচ্যুত হয়। বেলা আনুমানিক আড়াইটার দিকে উপজেলার শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয় এবং অন্তত ৫০ জন যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, সেটি আলোচিত ট্রেন লাইনচ্যুত হওয়ার দৃশ্য। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে। গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে একই ছবি দেখুন প্রতিদিনের সংবাদ, যায়যায়দিন। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ায় লাইনচ্যুত হওয়ার ঘটনা সত্য হলেও প্রচারিত ছবিটি সেই ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে এবং সেটিকে আলোচিত ট্রেন দুর্ঘটনার আসল ছবি দাবি করে প্রচার করা হচ্ছে।এ বিষয়ে অনুসন্ধানে ১৮ মার্চ প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদনে বগুড়ার ট্রেন দুর্ঘটনার প্রকৃত চিত্র পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘি উপজেলায় লাইনচ্যুত হয় এবং শান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির কোনো মিল পাওয়া যায়নি। পাশাপাশি, মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত এ দুর্ঘটনার ভিডিওচিত্রগুলোর (১,২,৩) সঙ্গেও প্রচারিত ছবিটির কোনো সাদৃশ্য পাওয়া যায়নি। আলোচিত ছবিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণে একাধিক এআই-জনিত অসংগতি লক্ষ্য করা যায়। ট্রেন লাইনচ্যুত হওয়ার পরও বগির ওপর মানুষের বসে থাকার দৃশ্যটি অস্বাভাবিক। এছাড়া, ছবিতে থাকা ব্যক্তিদের হাত-পা ও দেহের গঠন অস্পষ্ট, বিকৃত ও অসম্পূর্ণ দেখা যায়। ছবির লেখাগুলোর মধ্যেও বিকৃতি লক্ষ্য করা যায়। এ ধরনের অসংগতি সাধারণত এআই-তৈরি ছবিতে দেখা যায়। পরবর্তী সময়ে, প্রচারিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। উক্ত প্রযুক্তির মাধ্যমে ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। সুতরাং ,নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software