About: http://data.cimple.eu/claim-review/e12814abf3964b621f73306f77005263336dc29941b9702d92791f2a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: সন্ত্রাসী সংগঠন PKK-এর সমর্থকরা প্যারিস এয়ারপোর্টে হামলা চালিয়েছে, সাম্প্রদায়িক ও জাল দাবি নিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে - By: Umam Noor - Published: এপ্রিল 10, 2024 at 01:10 অপরাহ্ন নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে কয়েকজনকে এয়ারপোর্টের ভেতরে ভাঙচুর করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার করার সময়, ইউজাররা দাবি করছেন যে ফ্রান্সে অবৈধভাবে বসবাসকারী 160 জন মুসলমানকে ডিপোর্ট করা হচ্ছে, তাই সবাই মিলে এয়ারপোর্টটি ধ্বংস করে দিয়েছে। বিশ্বাস নিউজ তার তদন্তে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সেই সময়ের যখন পিকেকে সন্ত্রাসী সংগঠনের সদস্য ফিরাজ কোরকমাজকে ফ্রান্স থেকে তুরস্কে প্রত্যর্পণের প্রতিবাদে সমর্থকরা প্যারিস এয়ারপোর্টে উপস্থিত কর্মী ও সিভিলিয়ান্সের উপর হামলা করেছিল। এখন এই ভিডিওটি ভুয়া সাম্প্রদায়িক দাবির সাথে শেয়ার করা হচ্ছে। কি আছে ভাইরাল পোস্টটিতে? ভাইরাল পোস্টটি শেয়ার করতে গিয়ে ফেসবুক ইউজার লিখেছেন, ‘ফ্রান্সে অবৈধভাবে বসবাসরত 160 জন মুসলমানকে ডিপোর্ট করা হচ্ছিল, তারা সবাই মিলে ফ্রান্সের এয়ারপোর্ট ধ্বংস করেছে। সেকুলারলিজমের কীট সমগ্র ইউরোপকে ধ্বংস করে দিচ্ছে।” পোস্টের আর্কাইভ ভার্সান এখানে দেখা যাবে। তদন্ত আমাদের তদন্ত শুরু করে, প্রথমে আমরা ‘ফ্রান্স এয়ারপোর্ট অ্যাটাক’ কীওয়ার্ড দিয়ে নিউজ সার্চ করেছি। সার্চে 2024 সালের 28 মার্চ তুরস্কের anadolu agency তে পাবলিস করা একটি রিপোর্ট পাওয়া গেছে। এই খবরে ভাইরাল ভিডিওটির স্ক্রিনগ্র্যাব দেখা যেতে পারে। এখানে দেওয়া তথ্য অনুযায়ী, ‘ফ্রান্সের প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দরে পিকেকে সন্ত্রাসী সংগঠনের সমর্থকদের দ্বারা পরিচালিত একটি ঘটনায় তিনজন আহত হয়েছে। স্থানীয় মিডিয়ার মতে, পিকেকে সদস্য ফিরাজ কোরকমাজকে ফ্রান্স থেকে তুরস্কে প্রত্যর্পণের বিরুদ্ধে প্রতিবাদকারী সংগঠনের প্রায় 20 সমর্থক চার্লস ডি গল বিমানবন্দরে এসে পৌঁছায়। দলটি করকমাজ পরিবহনকারী জাতীয় প্রত্যাবাসন ইউনিটের টিমের উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসী সমর্থক ও বিমানবন্দরে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি ফরাসি সেনাদের দ্বারা নিয়ন্ত্রণে আনা হয়েছে।” তুরস্কের ওয়েবসাইট ডেইলি সাবাহ-এ এ বিষয়ে দেওয়া তথ্য অনুসারে, ‘পিকেকে সদস্য ফিরাজ কোরকমাজকে ফ্রান্স থেকে তুরস্কে প্রত্যর্পণের প্রতিবাদে প্রায় 20 জন সমর্থক চার্লস ডি গল বিমানবন্দরে পৌঁছেছিল এবং হট্টগোল সৃষ্টি করেছিল, যাতে তিনজন আহত হয়। এই ভাইরাল ভিডিওটি টিআরটি ওয়ার্ল্ডের এক্স হ্যান্ডেলেও দেখা যায়। এখানে দেওয়া তথ্য অনুযায়ী, এই মামলাটি পিকেকে সমর্থকদের হামলার। প্রদত্ত তথ্য অনুসারে, ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে), যা কংরা-জেল নামেও পরিচিত, একটি উগ্রবাদী মার্কসবাদী-লেনিনবাদী কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল, যা 1978 সালে ঐক্যবদ্ধ, স্বাধীন কুর্দিস্তান তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। একই সময়ে, তুরস্কের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ‘পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো অন্যান্য দেশ সহ আন্তর্জাতিকভাবে অনেক দেশ এটিকে একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। ইউরোপীয় ইউনিয়নও 2004 সালে পিকেকেকে সন্ত্রাসী সত্তা হিসাবে মনোনীত করেছিল।” ভাইরাল ভিডিও সম্পর্কিত নিশ্চিতকরণের জন্য, ফ্রান্সের IFCN সেক্রেটারি অবজার্ভার ফ্যাক্ট চেকার আলেকজান্দ্রে ক্যাপ্রুনের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি নিশ্চিত করেছেন যে এটি পিকেকে সমর্থকদের দ্বারা সংঘটিত সহিংসতার ঘটনা। যে ফেসবুক ইউজার ভুয়া পোস্ট শেয়ার করেছেন তার সোশ্যাল স্ক্যানিংয়ের সময় আমরা দেখতে পেয়েছি যে ইউজারের এক লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। উপসংহার: বিশ্বাস নিউজ তার তদন্তে দেখেছে যে ভাইরাল ভিডিওটি সেই সময়ের থেকে যখন সমর্থকরা পিকেকে সদস্য ফিরাজ কোরকমাজকে ফ্রান্স থেকে তুরস্কে প্রত্যর্পণের প্রতিবাদে প্যারিস এয়ারপোর্টে উপস্থিত স্টাফ এবং সিভিলিয়ান্সদের উপর হামলা করেছিল। এখন এই ভিডিওটি ভুয়ো সাম্প্রদায়িক দাবির সাথে শেয়ার করা হচ্ছে। - Claim Review : ফ্রান্সে অবৈধভাবে বসবাসরত 160 জন মুসলমানকে যখন ডিপোর্ট করা হচ্ছিল, তখন সবাই মিলে বিমানবন্দর ধ্বংস করে দেয়। - Claimed By : পুষ্পেন্দ্র কুলশ্রেষ্ঠ - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software