About: http://data.cimple.eu/claim-review/e1896033809a32ba53f66b3fa73f29feb93505a655aeb7065855beb6     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন এক শহিদ জওয়ানের মায়ের পা ছুঁচ্ছেন, এমন একটি ভিডিও এই ভুয়ো ক্যাপশন দিয়ে শেয়ার হচ্ছে যে, যে-মহিলার পা স্পর্শ করছেন, তিনি নাকি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দনের মা ডাক্তার শোভা বর্তমান । ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রী এক অনুষ্ঠানে মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন । তারপর শালোয়ার-কামিজ পরা এক মহিলা মঞ্চে এলে সীতারামন তাঁকে স্বাগত জানাচ্ছেন এবং নিজের পাশে এনে দাঁড় করাচ্ছেন । তার পরই তাঁকে ওই মহিলার পা ছুঁতে দেখা যাচ্ছে । বেশ কয়েকটি ফেসবুক পোস্টে এই ভিডিওটির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে— “আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন একজন শহিদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করছেন । এই ধরনের মূল্যবোধই আমাদের ছেলেমেয়েদের মধ্যে প্রচার করা দরকার । এর ফলে একটা নজির স্থাপিত হয় ।” পোস্টটির আর্কাইভ সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন । এই ভিডিওটি এখন ভুল ও বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে শেয়ার হচ্ছেঃ পোস্টটির আর্কাইভ সংযোগের জন্য এখানে ক্লিক করুন । তথ্য যাচাই গুগল-এ “নির্মলা সীতারামন মায়ের পা ছুঁচ্ছেন”, এই শব্দকটি বসিয়ে খোঁজ লাগাতেই ২০১৯ সালের ৪ মার্চের বেশ কয়েকটি খবরে আমাদের নজর পড়ল, যার সবকটিতেই দেরাদুনে শহিদ জওয়ানের পা ছোঁয়ার দৃশ্যটির ভিডিও দেওয়া হয়েছে । টাইমস অফ ইন্ডিয়া , টাইমস নাউ এবং ইন্ডিয়ান এক্সপ্রেস -এর মতো সংবাদপত্র ও গণমাধ্যমগুলি সকলেই অনুষ্ঠানটির রিপোর্ট প্রকাশ করে । ওই সব রিপোর্ট অনুসারে সীতারামন উত্তরাখণ্ডের দেরাদুনে শহিদ জওয়ানদের মায়েদের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করতেই তাঁদের পা ছুঁয়ে প্রণাম করেন । শহিদদের বিধবা পত্নী এবং বাবা-মাকে সম্মান জানানোও অনুষ্ঠানটির লক্ষ্য ছিল । ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ১ মার্চ পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পান । তাঁর ফাইটার জেটটি পাকিস্তানি বায়ুসেনা গুলি করে নামানোয় তিনি পাক ভূখণ্ডেই অবতরণ করতে বাধ্য হন । বুম বিজেপি এমএলএ গণেশ জোশীর শেয়ার করা একটি টুইটের খোঁজ পায়, যাতে তিনি সীতারামনের ওই ভিডিওটিই তুলে দেন । ক্যাপশন দেন—“আজ নির্মলা সীতারামনজি দেরাদুনে প্রাক্তন ফৌজিদের সভায় যোগ দিয়েছিলেন । যখন শহিদ অজিত প্রধানের মা হেম কুমারীজি মঞ্চে সীতারামনকে স্বাগত জানাতে যান, তখন নির্মলাজি নীচু হয়ে তাঁর পা ছোঁন । এটা আমাদের মতো সব প্রাক্তন ফৌজির কাছেই একটা গৌরবের বিষয় ।” যোশীর টুইটই বলে দিচ্ছে, ভিডিওয় সম্মানিত মহিলাটি শহিদ জওয়ান অজিত প্রধানের মা, উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মা নন । বুম আরও একটা ছবির পর্দাফাঁস করেছে, যাতে দাবি করা হয়েছিল যে সেই ছবির মহিলাটি ডাক্তার শোভা বর্তমান । দেখুন বুম-এর রিপোর্ট— না, ইনি উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মা নন ।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software