About: http://data.cimple.eu/claim-review/e20a0a3acd6f6ca5b007523a0bf0519925d79eedbfaf6b3baca07ed2     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “ক্ষমতায় গেলে ধর্ষণ ঠেকাতে প্রতি উপজেলায় পতিতালয় করে দেয়া হবে- মিয়া গোলাম পরওয়ার” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। একই দাবিতে ‘Channel AI’ নামের একটি পেজের বরাতে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ক্ষমতায় গেলে ধর্ষণ ঠেকাতে প্রতি উপজেলায় পতিতালয় করে দেয়া হবে- মিয়া গোলাম পরওয়ার” শিরোনামে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে এবং একটি সার্কাজম পেজের পোস্টের বরাতে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে যমুনা টিভির নাম ও লোগোর উল্লেখ রয়েছে। তবে, এটি প্রকাশের তারিখ উল্লেখ পাওয়া যায়নি। উল্লেখিত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট, ফন্টের গাঢ়ত্ব, লাইন স্পেসে পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম আরটিভির প্রতিবেদন সূত্রে জানা যায়, এটি গত শুক্রবার (২৪ জানুয়ারি) ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে শরীয়তপুর জেলা জামায়াত আয়োজিত সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য প্রদানের দৃশ্য। উক্ত বক্তব্যে তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের সমোলোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, গত ৫ আগস্টের আগে ইসলামপন্থী আলেমদের ওপর স্টিম রোলার চালানো হয়েছে, শেখ হাসিনা এ দেশ থেকে ভারতে পালিয়ে গেছে। যেখানের মাল সেখানে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি। এখন শোনা যাচ্ছে, তিনি নাকি আবার বাংলাদেশে ঢুকে পড়তে চান। তাকে বরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাতার গেট তৈরি করে রেখেছে’ তবে, উক্ত বক্তব্যে তাকে ‘ক্ষমতায় গেলে ধর্ষণ ঠেকাতে প্রতি উপজেলায় পতিতালয় করে দেয়া হবে” এমন মন্তব্য করতে দেখা যায়নি। পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, Channel Ai নামের একটি সার্কাজমধর্মী পেজ থেকে গত ২৮ জানুয়ারি একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও “ক্ষমতায় গেলে ধর্ষণ ঠেকাতে প্রতি উপজেলায় পতিতালয় করে দেয়া হবে- মিয়া গোলাম পরওয়ার” শীর্ষক কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সুতরাং, “ক্ষমতায় গেলে ধর্ষণ ঠেকাতে প্রতি উপজেলায় পতিতালয় করে দেয়া হবে- মিয়া গোলাম পরওয়ার” শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। তথ্যসূত্র Jamuna TV – Facebook Page - Jamuna TV – Website - Jamuna TV – YouTube Channel - R Tv – Website -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software