About: http://data.cimple.eu/claim-review/e35b88fbaea3daa0df6d4e3277bf4a9b41206fca66c2fb2bfe3578cb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • রাস্তায় সিংহদের মাঝে মুসলিম ব্যক্তির নামাজ পড়ার ছবিটি সম্পাদিত বুম দেখে আফ্রিকা অ্যাডভেঞ্চার্স-এর মূল ভিডিওতে ক্রুজার পার্কের রাস্তায় শুধু সিংহদের দেখা যায় সেখানে কেউ নামাজ পড়েননি। অরণ্যের ভেতরের রাস্তায় এক ব্যক্তির নামাজ পড়ার সময় গাড়ি থেমে যাওয়া ও সিংহরা তাকে আগলে রেখেছে এমন দাবি সহ একটি ফটোশপ করা ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় জঙ্গলের ভেতর রাস্তার উপর এক ব্যক্তি নামাজ পড়ছেন। অদূরে থেমে গেছে কয়েকটি গাড়ি। রাস্তাজুড়ে চারপাশ আগলে রেখেছে এক ডজন সিংহ। কিছু ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে দাবি করেছেন সিংহের ভীতি উপেক্ষা করেও নামাজের সময় হয়ে যাওয়ায় ওই ব্যক্তি নামাজ পড়ছেন। আবার কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, সিংহগুলি চারপাশ থেকে ওই ব্যক্তিকে ঘিরে ধরে রাস্তা বন্ধ করে নামাজ পড়তে সহযোগিতা করছেন। ''নামাজের টাইম হওয়ায় রাস্তায় নামাজ পড়ার সময় এই সিংহ গুলি চারপাশ থেকে তাকে ঘিরে রাস্তা বন্ধ করে দেয় আল্লাহু আকবার। বাধ্য হয়ে রাস্তার এই গাড়ি গুলা সেইখানে নামাজ শেষ হওয়া পযন্ত দাড়িয়ে থাকতে বাধ্য হয়..... বনের পশু নামাজ ও নামাজি কে চিনলো আর আমরা কি কোরলাম।" (বানান অপরিবর্তিত) ছবিটি টুইটারেও শেয়ার করা হয়েছে। ওই টুইটার ব্যবহারকারী তাঁর টুইটে লিখেছেন, "মাশা আল্লাহ কি এক দুর্লব দৃশ্য। আল্লাহর কি কারিশমা। রাস্তা বন্ধ করে দিয়ে নামাজরত একজন নামাজী কে পাহারা দিচ্ছে বনের হিংস্র প্রাণী বাঘের দল। বন্যপ্রাণীও নামাজ কি তা বুঝতে পেরেছে এবং আরও বুঝতে পেরেছে বনের ভিতরে রাস্তার উপরে একজন নামাজী নামাজ পড়ছে। #নামাজ" টুইটটি আর্কাইভ করা আছে এখানে। আরও পড়ুন: থরে থরে বই সাজানো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মন্ডপের ছবিটি ২০১৯ সালের তথ্য যাচাই বুম ছবিটিকে রিভার্স সার্চ করে আফ্রিকা অ্যাডভেঞ্চার্স নাম একটি ইউটিউব চ্যানেলে ২৭ নভেম্বর ২০১৬ একটি ১৮ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও আপলোড হতে দেখে। ওই ভিডিওটির শিরোনাম লেখা হয়েছিল, ''সিংহদের সবচেয়ে গর্ব ক্রুজার পার্কে রাস্তা আগলে রাখা" (মূল ইংরেজিতে: Largest Lion Pride Ever Blocking Road In Kruger Park) নিচে মূল (বামে) ও ফটোশপ করা (ডানে) ছবির তুলনা করা হল। ১৫ মনিট ৪১ সেকেন্ড সময়ের ভিডিওর স্ক্রিনশট নিয়ে ছবিটিকে ফটোশপ করা হয়েছে। এবছরের এপ্রিল মাসে ক্রুজার পার্ক টুইট করে লকডাউনের সময় রাস্তায় সিংহদের বিচরণের ছবি টুইট করে। বিবিসি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনল পার্কের ভেতরের রাস্তায় পর্যটকদের ভিড় না থাকায় সিংহদের রাস্তায় বিচরণের খবরটি।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software