About: http://data.cimple.eu/claim-review/e4cc503222dd9628d9804cbf1e3ac5fd31153e59afd28924761ffdad     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতের ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় গত সপ্তাহ থেকে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হাঁটু পানির মধ্যে দাড়িয়ে নামাজ পড়ছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম থেকে ফেনী রাস্তায় হাঁটতে হাঁটতে নামাজের সময় প্রায় শেষের দিকে তাই পানিতেই নামাজ আদায় করেন সম্মানিত আমীরে জামায়াত’। এছাড়াও, উল্লেখ করা হয়, ‘আলহামদুলিল্লাহ্ শুকরিয়া আমরা সৌভাগ্যবান কারণ আমরা এমন একজন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে পেয়েছি।’ উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নয় বরং, ছবিটি চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আল মোহাম্মদ ইকবালের। অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ছবির ব্যক্তির সাথে ডা. শফিকুর রহমান যে ধরনের টুপি পরেন তার পার্থক্য লক্ষ করা যায়। পরবর্তী অনুসন্ধানে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘Khondokhar Foysol Bin Mostofa’ নামক ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে একই ব্যক্তির একই স্থানের নামাজ পড়ার দৃশ্য দেখা যায়। তবে ভিডিওটির ক্যাপশনে পানিতে নামাজ পড়ার প্রসঙ্গ টেনে সফর অবস্থায় নামাজ পড়ার বিষয়ে উল্লেখ করলেও এই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই বলা হয়নি। পরবর্তীতে ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে তার সাথে সেফটি ভেস্ট পরিহিত আরও দুই ব্যক্তিকে নামাজ পড়তে দেখা যায়। সেফটি ভেস্টে আরবী ও বাংলায় ‘খেদমত’ এবং পাশে হাতপাখা সদৃশ একটি লোগো দেখতে পাওয়া যায় এবং নিচে চরমোনাই প্রয়াত পীর সৈয়দ ফজলুল করিমের নাম দেখতে পাওয়া যায়। এছাড়াও, ভিডিওটিতে ‘আল মুহাম্মদ ইকবাল সেক্রেটারি ইসলামি আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর’ শীর্ষক লেখা রয়েছে। অর্থাৎ, ভিডিওতে নামাজ আদায়কারী ব্যক্তিটিকে ইসলামী আন্দোলন চট্রগ্রাম মহানগরের সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও অনুসন্ধানে ‘Md Nujrul Islam’ নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ২৭ আগস্ট আলোচিত বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে পানিতে নামাজরত ব্যক্তির পরিচয়ে মুখমণ্ডল চিহ্নিত করে অন্য একটি ছবি যুক্ত করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, ‘মিথ্যাচারের রাজনীতি বন্ধ হোক, যার কর্ম সে প্রচার করুন সমস্যা নেই তবে এ সমস্ত বিষয় নিয়েও এত বড় মিথ্যাচার কেন হবে? ইসলামী আন্দোলনের মহানগর নেতাদেরকে আমীরে জামায়াত বানানোর খুব প্রয়োজন হয়েছে নাকি?’ এছাড়াও উল্লেখ করা হয়, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ত্যাগী নেতা মোঃ আল ইকবাল ভাইয়ের ফটো দিয়ে আমিরে জামায়াত বলে চালিয়ে দিচ্ছে। মানুষ তো লেবাস চেহারা দেখলেই বুঝবেন আদৌও সে জামায়াতের আমির নয়, পোস্ট কারীও হচ্ছে ওই ইসলামিক গ্রুপে এডমিন মুসলিম হিসেবে হলেও নিজের মঙ্গলের জন্য এই মিথ্যা অপপ্রচার না করলেই মনে হয় ভালো হতো, আল্লাহ আমাদের মিথ্যা অপপ্রচার থেকে বিরত রাখুন।’ পরবর্তীতে, মুখমণ্ডল চিহ্নিত করা ব্যক্তি সম্পর্কে জানতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ ‘Islami Andolan Bangladesh’ পর্যবেক্ষণ করে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে উক্ত ব্যক্তির উপস্থিতি লক্ষ করা যায়। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পাওয়া দৈনিক আজাদী এর ওয়েবসাইটে গত ১৬ আগস্ট ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারির নাম আল মোহাম্মদ ইকবাল। সুতরাং, চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আল মোহাম্মদ ইকবালের পানিতে নামাজ পড়ার ছবিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান হাঁটু পানির মধ্যে দাড়িয়ে নামাজ পড়ছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র - ডা. শফিকুর রহমানের ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়েবসাইট - Khondokhar Foysol Bin Mostofa: Facebook Post - Md Nujrul Islam: Facebook Post - Islami Andolan Bangladesh: Facebook Post - দৈনিক আজাদী: ‘চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন মহানগর নেতৃবৃন্দের সাক্ষাৎ - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software