About: http://data.cimple.eu/claim-review/e8e857aef2a61ec9714760fcbd0574df944cd3b23a5b853b8701c575     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। এরই প্রেক্ষিতে, ধ্বংসস্তুপের নিচে আটকে থাকা ফিলিস্তিনি এক শিশু শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। একই দাবিতে টিকটকের ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ) ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধ্বংসস্তুপের নিচে আটকে থাকা শিশুর ভিডিওটি ফিলিস্তিনের নয় বরং, ভিডিওটি সিরিয়ার এবং এটি শিশুটির একটি স্বাভাবিক ভিডিও বলে জানিয়েছেন তার মা। অনুসন্ধানে ‘userftdvvrl92i’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে এ সংক্রান্ত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে বিস্তারিত কোনো বর্ণনা উল্লেখ পাওয়া যায়নি। টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে একই শিশুর এমন আরও কিছু ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়। এর মধ্যে একটি ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ভিডিওর মেয়ে শিশুটি সিরিয়ার এবং সে মূলত খেলা করছিল। অর্থাৎ, ভিডিওটি ধ্বংসস্তুপের নিচে আটকে থাকা ফিলিস্তিনি কোনো শিশুর নয় এবং ধ্বংসস্তুপের নিচেও সে আটকে ছিল না। ফিলিস্তিনের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান কাশিফ এ বিষয়ে উক্ত অ্যাকাউন্টধারীর সাথে কথা বলেছে। কাশিফের কো-ফাউন্ডার রিহাম আবু আইতা রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, ভিডিওটি ফিলিস্তিনের নয়। কাশিফকে উক্ত অ্যাকাউন্টধারী জানিয়েছেন যে তিনি শিশুটির মা। ভিডিওটি সিরিয়ার ইদলীব শহর থেকে ধারণ করা। শিশুটির নাম ইমান। শিশুটির মা বলেছেন, তিনি তার মেয়ের সাথে খেলছিলেন এবং বাড়ির একটি ড্রেনের গর্ত দিয়ে তাকে ভিডিও করছিলেন। সুতরাং, সিরিয়ার এক শিশুর স্বাভাবিক ভিডিওকে ধ্বংসস্তুপের নিচে আটকে থাকা ফিলিস্তিনি শিশুর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র - kashif.ps: Video of baby under rubble from Syria, not Gaza - Userftdvvrl92i: TikTok Video - Userftdvvrl92i: TikTok Video - Userftdvvrl92i: TikTok Video - Userftdvvrl92i: TikTok Video - স্টেটমেন্ট: রিহাম আবু আইতা, কো-ফাউন্ডার, কাশিফ - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software