| schema:text
| - সম্প্রতি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনে বিজয়ী হওয়ায় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ফুলের মালা দিয়ে বরণ করেছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
পরবর্তীতে, ‘MD Anuoer Hoshen’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়, যা আলোচিত ছবিটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এটিই আলোচিত ছবির সম্ভাব্য প্রথম পোস্ট।
‘MD Anuoer Hoshen’ অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে জানা যায়, তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি নিয়মিত এই অ্যাকাউন্টে বিভিন্ন ধরণের এআই কনটেন্ট (১, ২, ৩) প্রচার করে থাকেন।
সুতরাং, প্রধান উপদেষ্টা হাসনাত আবদুল্লাহকে ফুল দিয়ে বরণ করেছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
MD Anuoer Hoshen: Facebook Post
-
HIVE MODERATION
-
Rumor Scanner’s Analysis
-
|