About: http://data.cimple.eu/claim-review/e98e89216aacd0418f8c6cc3b4c5c1d16b9d4332cc79c45c347429bf     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি ঢাকার মেট্রোরেল কর্তৃপক্ষের কথিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের আহ্বান জানিয়ে একটি ওয়েবসাইট লিংক দিয়ে মোবাইল ফোনে +8801894925496 নাম্বার থেকে এসএমএস পাঠানো হচ্ছে। ইংরেজি ভাষায় লেখা এসএমএসে লেখা রয়েছে, “Exciting Job Opportunities in the Metro Rail! Metro Rail is hiring”no prior experience required! A huge recruitment notice has just been released https://bit.ly/job-dmtcl Apply directly with a single click through the link above (limited time only!)” ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত এসএমএসটি মেট্রোরেল কর্তৃপক্ষ পাঠায়নি এবং সংশ্লিষ্ট পদের নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমাও ০৩ অক্টোবর শেষ হয়ে গেছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের ইন্টারফেস ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই আবেদনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে এসএমএসে দেওয়া লিংকটি অনুসরণ করলে https://eservice.bba.gov.bd/DMTCL/index.php এই ঠিকানার একটি ওয়েবসাইট পাওয়া যায়৷ ওয়েবসাইটটি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের সাব-ডোমেইন হিসেবে পরিচালিত বলে লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দেখায়, সাইটটিকে তাই সেতু কর্তৃপক্ষের বলেই মনে হবে যে কারো। এই পাতায় দুইটি পদে নিয়োগের তথ্য দেওয়া রয়েছে। টিকেট মেশিন অপারেটর পদে ১৩৯ জন এবং কাস্টমার রিলেশন এ্যাসিটেন্ট পদে ৬৩ জন নিয়োগের তথ্য দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, আবেদনের শেষ সময় ০৫ নভেম্বর। আবেদন ফি ২২৫ টাকা জানিয়ে আবেদন করতে আরেকটি লিংক (https://eservice.bba.gov.bd/DMTCL/apply-form.php) দেওয়া হয়েছে। এটিও সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটের সাব-ডোমেইন বলে পরিলক্ষিত হয়। এই অংশে প্রয়োজনীয় তথ্য দিয়ে বিকাশ এবং নগদের মাধ্যমে আবেদন ফি জমা দিতে 01645973355 এই নাম্বার দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানার যে নাম্বার (01894925496) থেকে এসএমএসে এসেছে সেটি ট্রু কলারে যাচাই করে দেখতে পায়, এটি স্প্যাম হিসেবে ইতোমধ্যে অসংখ্যবার রিপোর্ট করেছেন নেটিজেনরা। আবেদন ফি দিতে যে নাম্বার (01645973355) দেওয়া হয়েছে সেটি ‘ত্রাণ বাটপাড়’ হিসেবে চিহ্নিত করা হয়েছে ট্রু কলারে। একই নাম্বার বিকাশে ‘মিনহাজুর রহমান’ এবং নগদের অ্যাপে ‘মো: মিজানুর রহমান’ নামে চিহ্নিত করা যাচ্ছে। আবেদনের এই প্রক্রিয়া সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় বিষয়টি নিয়ে অনুসন্ধানে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে একই পদগুলোর বিষয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তির খোঁজ মেলে। গত ০১ আগস্ট ‘ডিএমটিসিএল-এর নিয়োগ বিজ্ঞপ্তি-১০’ শিরোনামে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে উক্ত দুই পদে আবেদনের সময়সীমা ০৪ সেপ্টেম্বর জানিয়ে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা ব্যাংক ড্রাফট বা পে অর্ডার সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে পরিশোধের আহ্বান জানানো হয়। এই বিজ্ঞপ্তির কোনো অংশেই মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে ফি পরিশোধের তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে ২৭ আগস্ট ‘নিয়োগ বিজ্ঞপ্তি-১০ এর আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি’ শিরোনামে দেওয়া আরেক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, উক্ত দুই পদে আবেদনের সময়সীমা ০৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রিউমর স্ক্যানারকে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ নিশ্চিত করেছেন, আবেদনের সময়সীমা পরবর্তীতে আর বৃদ্ধি করা হয়নি। তিনি রিউমর স্ক্যানারকে জানান, আবেদনের জন্য যে সাইটটি ব্যবহার করা হচ্ছে তা ভুয়া বা প্রতারণামূলক উদ্যোগ। তিনি আরও জানান, “এটি আমাদের ডোমেইনই নয়৷ আমরা বিকাশের মাধ্যমে কোনো ফি গ্রহণ করি না।” তিনি প্রতারণার এই বিষয়টি তাদের নজরে আনায় রিউমর স্ক্যানারকে ধন্যবাদ জানান। পরবর্তীতে ডিএমটিসিএলের ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কতামূলক নোটিশ পোস্ট করা হয়৷ রিউমর স্ক্যানার সেতু কর্তৃপক্ষের প্রোগ্রামার তনুশ্রী সাহার কাছে এ বিষয়ে জানতে চেয়ে ইমেইল প্রেরণ করে। এরপরই আলোচিত সাইটটিতে আর প্রবেশ করা যাচ্ছে না। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের কোনো উত্তর মেলেনি। সুতরাং, সেতু কর্তৃপক্ষের সরকারি সাইট ব্যবহার করে মেট্রোরেলের দুই পদের পুরোনো নিয়োগের বিজ্ঞপ্তিকে কাজে লাগিয়ে ফি আদায় করা হচ্ছে; যা মিথ্যা এবং প্রতারণামূলক। তথ্যসূত্র - DMTCL: ডিএমটিসিএল-এর নিয়োগ বিজ্ঞপ্তি-১০ - Statement from DMTCL MD - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software