About: http://data.cimple.eu/claim-review/ea2c8c42a5c4c3155e1c87fa57151b970ba73a153c7f97f1fd1976ba     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিতে একজনকে অপরজনের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এ সংক্রান্ত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে। এছাড়া, ফেসবুকের কতিপয় পোস্টের কমেন্টে তাদের দুজনের একই পোশাকে এবং একই ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকার আরেকটি ছবি পাওয়া যাচ্ছে যেখানে ব্যাকগ্রাউন্ড ভিন্ন। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মামুনুল হক ও নুসরাত তাবাসসুমের এই ছবিগুলো বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হচ্ছে। প্রথম ছবিটি (ইনডোর/হলের ভেতর) নিখুঁতভাবে লক্ষ্য করলে দেখা যায়, ছবিতে থাকা দুই ব্যক্তির হাতের আঙুল এবং কাপড়ের টেক্সচারে একধরনের কৃত্রিম মসৃণতা বা অসঙ্গতি রয়েছে। প্রথম ছবির মতো দ্বিতীয় ছবিতেও ব্যাকগ্রাউন্ডের রেলিং, দেয়াল এবং আলোর প্রতিফলনে কৃত্রিমতার ছাপ স্পষ্ট। বিশেষ করে পেছনের গ্রিল এবং গাছপালার পাতাগুলোর টেক্সচার স্বাভাবিক ছবির মতো নিখুঁত নয়। পরবর্তী অনুসন্ধানে ডিজিটাল ওয়াটারমার্ক সনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, দুটি ছবিই গুগল এআই-এর সহায়তায় তৈরি বা পরিবর্তন করা হয়েছে। সুতরাং, মামুনুল হক ও নুসরাত তাবাসসুমের এই ছবিগুলো এআই নির্মিত। তথ্যসূত্র Ai Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software