About: http://data.cimple.eu/claim-review/ed87de28977ff1dbe48a33195e15db4478e8d6198dcd798bffb2fb5f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে রয়েছে। বাদ যাননি নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাও। এরই প্রেক্ষিতে সম্প্রতি তামিম ইকবাল একটি লাইভে মাশরাফি বিন মোর্ত্তজাকে এভাবে কতোদিন পালিয়ে থাকবেন বলে মন্তব্য করেন ও সাবধানে থাকতে বলেন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। ভিডিওটি এখন পর্যন্ত ৪০ লাখ ৬০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এবং ৯০ হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা তামিম ইকবাল সম্প্রতি মাশরাফি বিন মোর্ত্তজাকে নিয়ে লাইভে আসেননি এবং এমন কোনো মন্তব্যও করেননি বরং প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার। অনুসন্ধানে তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজে ২০২০ সালের ০৪ মে ‘Tamim Iqbal Live with Mashrafe Bin Mortaza’’ শিরোনামে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। একইদিনে তামিম ইকবালের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও উক্ত লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওগুলো থেকে জানা যায়, করোনাকালীন সময়ে তামিম ইকবালের আয়োজিত অনলাইন লাইভ অনুষ্ঠানের একটি পর্বে মাশরাফি বিন মোর্ত্তজা অতিথি হয়ে আসেন। উক্ত লাইভে করোনার সমসাময়িক পরিস্থিতি ও বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সুতরাং, সম্প্রতি তামিম ইকবাল লাইভে এসে মাশরাফি বিন মোর্ত্তজাকে এভাবে কতোদিন পালিয়ে থাকবেন বলে মন্তব্য করেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং প্রচারিত ভিডিওটি পুরোনো। তথ্যসূত্র - Tamim Iqbal: YouTube Live - Tamim Iqbal: Facebook Live - Rumor Scanner’s Own Research
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software