নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ “পাবলিকের কান্নাকাটি দেখলে মনে হয় হামে ১ লক্ষ শিশু মারা গেছে। আরে ভাই সংখ্যাটা এখনো ১ হাজারও হয়নি।” শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আব্দুল হান্নান মাসউদ “পাবলিকের কান্নাকাটি দেখলে মনে হয় হামে ১ লক্ষ শিশু মারা গেছে। আরে ভাই সংখ্যাটা এখনো ১ হাজারও হয়নি।” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথম একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
আব্দুল হান্নান মাসউদ এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে এমন কোনো মন্তব্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি আব্দুল হান্নান মাসউদের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১২ মে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘Bengali Steam’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।
এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরও অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, আব্দুল হান্নান মাসউদ “পাবলিকের কান্নাকাটি দেখলে মনে হয় হামে ১ লক্ষ শিশু মারা গেছে। আরে ভাই সংখ্যাটা এখনো ১ হাজারও হয়নি।” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Bengali Steam: Facebook Post
-