| schema:text
| - সম্প্রতি, চট্টগ্রামে ১৪ বছর বয়সী এক হিন্দু তরুণীকে মাদক সেবন করিয়ে প্রকাশ্যে দিনের বেলায় অপহরণ করা হয়েছে- এই দাবিতে একটি ভিডিও ভারতীয় একাধিক অ্যাকাউন্ট থেকে ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এই ভয়াবহ অপহরণের দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং এটি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের করুণ বাস্তবতাকে তুলে ধরেছে।
উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামে কোনো হিন্দু তরুণীকে অপহরণের ঘটনার নয় এবং ভিডিওর ঘটনাটি বাংলাদেশেও ঘটেনি। প্রকৃতপক্ষে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক কিশোরীকে অপহরণের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে Global Vox নামক পাকিস্তানের সংবাদ প্রচারকারী একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০১ মে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি পাকিস্তানের রহিম ইয়ার খান নামক এলাকা থেকে দিনের আলোতে এক ১৪ বছর বয়সী কিশোরীকে অপহরণ করার দৃশ্য।
পরবর্তীতে, এ বিষয়ে পাকিস্তানের গণমাধ্যম GTV এর ইউটিউব চ্যানেলে গত ০৪ মে প্রকাশিত ভিডিও প্রতিবেদন এবং Anokhay নামক পাকিস্তান ভিত্তিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০২ মে প্রকাশিত ভিডিও থেকেও জানা যায়, ওই কিশোরীকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরের একটি জনাকীর্ণ এলাকা থেকে অপহরণ করা হয়। এই ঘটনার ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই রহিম ইয়ার খান জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং মামলা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মূল অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি পাকিস্তানের একটি অপহরণের ঘটনার, যার সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু তরুণীকে অপহরণের ঘটনা দাবিতে পাকিস্তানের একটি অপহরণের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
Global Vox – Instagram Post
-
GTV Digital – Alleged kidnapping of 14-year-old girl in broad daylight in Rahim Yar Khan, video goes viral
-
|