| schema:text
| - Authors
Claim
প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে হাজির হয়েছেন, শাহরুখ খান, সলমন খান, আল্লু অর্জুন, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, সোনাক্ষী সিনহা, তামান্না ভাটিয়া-র মতো বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের তারকারা।
Fact
ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, ১৭ জানুয়ারি ABP News-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট দেখতে পাওয়া যায়। যেখানে বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের উক্ত তারকাদের একই ছবি দেখতে পাওয়া যায় এবং ওই পোস্টে বলা হয়েছে যে, ছনিগুলো কোনটাই সত্য়ি নয়। বরং সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
এরপর Hive Moderation টুলের সাহায্য়ে শাহরুখ-সলমন ও সোনাক্ষী সিনহার ছবিগুলোর পরীক্ষা করলে দেখা যায় যে, সেগুলো যথাক্রমে ৯৮.৬ শতাংশ ও ৭৪.১ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরির সম্ভাবনা রয়েছে।
এরপর , Is It AI টুলের সাহায্যে আল্লু অর্জুন, অক্ষয় কুমার, করিনা কাপুর খান, তামান্না ভাটিয়া ও রাম চরণের ছবিগুলোর পরীক্ষা করলে দেখা যায় যে, সেগুলো ৯০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরির সম্ভাবনা রয়েছে।
অতএব এখন প্রমাণিত যে কুম্ভমেলায় বলি ও দক্ষিণী তারকাদের ছবিগুলো একটাও সত্য়ি নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা তৈরি।
Result: Altered Image
Sources
Post by ABP News, Dated January 17, 2025
Hive Moderation Tool
Is It AI Tool
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
|