About: http://data.cimple.eu/claim-review/f1b6535795d3f57f018fda48691cfeb98f5fb14de9b49c97fd6dc93c     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের প্রায় ১৫ বছরের শাসনামলের পতন ঘটে। এই পরিবর্তিত পটভূমিতে দেশের বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগ আসতে থাকে এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও এসব বিষয়ে আলোচনা-সমালোচনা পরিলক্ষিত হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি, কিছু ভারতীয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার দৃশ্য দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে এক্স-এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ একই দাবিতে 9GAG ওয়েবসাইটে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি ২০২২ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে নড়াইলের দিঘলিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ছবি। বিষয়টি অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ২০২২ সালের ১৭ জুলাই তারিখে প্রচারিত একটি এক্স পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের একটি ছবির সাথে আলোচিত দাবিতে ব্যবহৃত ছবিটির হুবহু মিল দেখা যায়। উক্ত পোস্টের ক্যাপশনে ছবিটি বাংলাদেশের দিঘলিয়া গ্রামের একটি মন্দির, মুদি দোকান ও কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা বলে দাবি করা হয়েছে। এই পোস্টের সময়কাল ও ঘটনাকে সূত্র হিসেবে ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ২০২২ সালের ১৮ জুলাই তারিখে ডেইলি স্টার বাংলা’র একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজনকে আদালতের নির্দেশে রিমান্ডে নেওয়ার তথ্য জানানো হয়েছিল। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সাথে আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ছবিটির সাদৃশ্য লক্ষ্য করা যায়৷ একই গণমাধ্যমের আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ১৮ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সাহাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সুতরাং, নড়াইলে সাম্প্রদায়িক হামলার একটি পুরোনো ছবি সাম্প্রতিক হামলার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র - HinduJagrutiOrg – X Post - The Daily Star Bangla – নড়াইল সহিংসতা: গ্রেপ্তার ৫ জন ৩ দিনের রিমান্ডে - The Daily Star Bangla – নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software