About: http://data.cimple.eu/claim-review/f6b09ec823fe7b96cb4fd0f0ff46cf5c6ea852c8fe1919e104f7c118     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: করৌলিতে পুলিশকে হুমকি দেওয়ার দাবি নিয়ে ভাইরাল হওয়া এই ভিডিওটি তেলেঙ্গানার রাজস্থানের করৌলিতে একটি ভিডিও তৈরি করে পুলিশকে হুমকি দেওয়ার দাবির সাথে ভাইরাল হওয়া ভিডিওটি তেলেঙ্গানার একটি পুরানো ঘটনার সাথে সম্পর্কিত, যা করৌলি বলে উস্কানিমূলক দাবির সাথে ভাইরাল হচ্ছে। - By: Abhishek Parashar - Published: এপ্রিল 15, 2022 at 08:40 অপরাহ্ন - Updated: এপ্রিল 17, 2022 at 09:07 অপরাহ্ন নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। রাজস্থানের করৌলিতে অশান্তির পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন মুসলিম যুবককে হুমকি দিতে দেখা যায় এবং শোনা যায়। দাবি করা হচ্ছে এই ভিডিওটি রাজস্থানের করৌলির সাথে সম্পর্কিত, যেখানে এক মুসলিম যুবক অশান্তির পর ভিডিও তৈরি করে মানুষকে হুমকি দিচ্ছে। বিশ্বাস নিউজের তদন্তে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটির সাথে রাজস্থানের করৌলির কোনো সম্পর্ক নেই, তবে এটি তেলেঙ্গানার একটি পুরানো ভিডিও, যা রাজস্থানের কারাউলির নামে উস্কানিমূলক দাবি নিয়ে ভাইরাল হচ্ছে। কি আছে এই ভাইরাল পোস্টটিতে? ফেসবুক ইউজার ‘Amarnath Gupta’ভাইরাল ভিডিওটি (আর্কাইভ লিঙ্ক)শেয়ার করে লিখেছেন, “ভিডিওতে মুখ দেখা যাচ্ছে, ভিডিও বানিয়ে করোলির এই সন্ত্রাসীবাদী অপরাধ করার পর প্রকাশ্যে হুমকি দিচ্ছে, এই লোকেরা প্রকাশ্যে হিন্দু বিরোধী কংগ্রেস পার্টির শাসনে কাজ করছে, প্রশাসনের চাপে হিন্দুদের জেলে ঢোকানো হচ্ছে এবং এই লোকেরা অবাধে ঘুরে বেড়াচ্ছে।” আরও বেশ কয়েকজন ইউজার্স এই ভিডিওটি রাজস্থানের কারৌলির বলে একই দাবি করে শেয়ার করেছেন। তদন্ত 21 সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন মুসলিম যুবক একটি ভিডিও তৈরি করে পুলিশকে হুমকি দিয়ে বলছে, ‘এই দেখো… দুই গাড়ি.. তিন গাড়ি. চার গাড়ি.. আমাদের এরিয়ার স্টার হোটেলের সামনে৷ আমরা যদি একটু কিছু করি, এই লোকেরা আতঙ্ক তৈরি করে দেবে… আপনার লোকদের জন্য এত ভয়… আপনি বুঝতে পারছেন তো…বুঝলেন সাহেব…। ভাইরাল ভিডিওটির কী-ফ্রেমের গুগল রিভার্স ইমেজ সার্চ করে, আমরা ফেসবুক ইউজার ‘Guddem Shyam Godsay’ -এর প্রোফাইলে এই ভিডিওটি পেয়েছি। 21 এপ্রিল 2019-এ এই ভিডিওটি শেয়ার করার সময়, তিনি এটিকে নিজামবাদের বলে জানিয়েছেন। ‘Nizamabad star hotel’ কিওয়ার্ড দিয়ে সার্চ করলে গুগলে এই হোটেলের অনেক ছবি পাওয়া যায় এবং এতে দেখা যায় হোটেলের নামের ব্যানারটি একই, যেমনটি পুলিশ হুমকি দেবার সময় যুবকটির পিছনে দেখা যাচ্ছিল। গুগল লোকেশন অনুসারে, এই হোটেলটি বোধন রোড, মালাপল্লী, নিজামবাদ (তেলেঙ্গানা) এ অবস্থিত। এখন পর্যন্ত তদন্তে এটা পরিষ্কার যে ভাইরাল হওয়া ভিডিওটি রাজস্থানের করৌলির নয়, তেলেঙ্গানার। করৌলি অশান্তির বিষয়ে আমরা রাজস্থান পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সার্চ করেছি। সার্চে আমরা 6 এপ্রিল, 2022-এ রাজস্থান পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট পেয়েছি, এই ভিডিওটি রাজস্থানের কারাউলির সাথে সম্পর্কিত এই ভাইরাল দাবিকে অস্বীকার করা হয়েছে এবং এটিকে তেলেঙ্গানার বলে বর্ণনা করা হয়েছে। নিউজ রিপোর্ট অনুসারে, করৌলিতে অশান্তির পরে এলাকার পরিস্থিতি স্বাভাবিক নয় এবং সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায়, আজমিরের কালেক্টর শহর ও গ্রামীণ এলাকায় 144 ধারা জারি করেছেন। বিশ্বাস নিউজ এ বিষয়ে করৌলির পুলিশ সুপার শৈলেন্দ্র ইন্দোলিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তিনি বলেন, “ভিডিওর মাধ্যমে পুলিশের ভয় দেখানোর কোনো ঘটনা কারাউলি জেলায় ঘটে নি।’ করৌলিতে অশান্তির পরে পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা করৌলি থানার এসএইচও রামেশ্বর দয়াল মীনার সাথে যোগাযোগ করেছি। তিনি ভিডিও তৈরি করে পুলিশকে হুমকি দেওয়ার দাবিকেও অস্বীকার করে বলেছেন, “পুলিশ 10 মার্চ পর্যন্ত করৌলিতে 144 ধারা জারি করেছে এবং অশান্তির পরে এ পর্যন্ত মোট 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে।” যে ইউজার একটি মিথ্যা দাবি করে ভাইরাল ভিডিওটি শেয়ার করেছেন তাকে ফেসবুকে প্রায় নয়শো লোক ফলো করে। निष्कर्ष: রাজস্থানের করৌলিতে একটি ভিডিও তৈরি করে পুলিশকে হুমকি দেওয়ার দাবির সাথে ভাইরাল হওয়া ভিডিওটি তেলেঙ্গানার একটি পুরানো ঘটনার সাথে সম্পর্কিত, যা করৌলি বলে উস্কানিমূলক দাবির সাথে ভাইরাল হচ্ছে। - Claim Review : রাজস্থানের করৌলি জেলাতে পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা - Claimed By : FB User-Guddem Shyam Godsay - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software