সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অবশেষে মুক্ত ব্যারিস্টার সুমন। কারাগাার থেকে বেরিয়েই নতুন করে রাজনীতিতে ঝড়। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা’ শিরোনামে সংবাদমাধ্যম কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, `অবশেষে মুক্ত ব্যারিস্টার সুমন। কারাগার থেকে বেরিয়েই নতুন করে রাজনীতিতে ঝড়। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে কালবেলার লোগো ও তারিখ হিসেবে ১৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ডিজাইন, শিরোনামের ফন্ট, ফন্টের গাঢ়ত্ব ও আকারে পার্থক্য লক্ষ্য করা যায়।পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘অবশেষে মুক্ত ব্যারিস্টার সুমন। কারাগাার থেকে বেরিয়েই নতুন করে রাজনীতিতে ঝড়। সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা’ দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis
-
Kalbela – Facebook Page
-
Kalbela – Website
-