About: http://data.cimple.eu/claim-review/f83eb2eaedf2086a34daf1cce66cb3210a3edc9fe11fda2909bd2233     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এরই প্রেক্ষিতে বন্যার পানিতে মন্দির ভাঙার একটি ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যার পানিতে মন্দির তলিয়ে যাওয়ার এই দৃশ্যটি বাংলাদেশের নয় বরং, দৃশ্যটি ভারতে হিমাচলের। অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে “Veere the journey” নামক একটি ইউটিউব চ্যানেলে গত ১১ আগস্ট হিন্দি ভাষার ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে। এছাড়া, ব্রিটিশ গণমাধ্যম News Flare এর ওয়েবসাইটে গত ০১ আগস্ট একই ভিডিও যুক্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, পানির স্রোতে মন্দির ভাঙার দৃশ্যটি ভারতের হিমাচল প্রদেশের। সুতরাং, ভারতের হিমাচল প্রদেশে বন্যার পানির স্রোতে মন্দির তলিয়ে যাওয়ার দৃশ্যকে বাংলাদেশের চলমান বন্যার ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র - Veere the journey- Youtube Video - News Flare- Temple washed away by floods in Himachal Pradesh, India - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software