About: http://data.cimple.eu/claim-review/feef5894885a65b2f7bd488f3641bdd163a0408e1dd2766bb8ddc9c5     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ ‘জুলাই সনদ লেখা হয়েছে ১৯৪৭ কে স্মরণ করে ১৯৪৭ এ ফিরে যেতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাগরিক টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জুলাই সনদ লেখা হয়েছে ১৯৪৭ কে স্মরণ করে ১৯৪৭ এ ফিরে যেতেঃ আলী রিয়াজ’ শিরোনামে নাগরিক টিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এছাড়া আলী রীয়াজও আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, নাগরিক টিভির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে নাগরিক টিভির লোগো ও ড. আলী রীয়াজের ছবি রয়েছে। পাশাপাশি ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে নাগরিক টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, নাগরিক টিভির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ড. আলী রীয়াজের ফেসবুক পেজ পর্যালোচনা করেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, নাগরিক টিভির ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি ‘জুলাই সনদ লেখা হয়েছে রক্ত আর প্রাণ দিয়ে: আলী রীয়াজ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য রয়েছে। তাছাড়া, নাগরিক টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়। অর্থাৎ, জুলাই সনদ প্রসঙ্গে ড. আলী রীয়াজের মন্তব্য দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত আলোচিত এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। সুতরাং, ড. আলী রীয়াজ ‘জুলাই সনদ লেখা হয়েছে ১৯৪৭ কে স্মরণ করে ১৯৪৭ এ ফিরে যেতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নাগরিক টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software