About: http://data.cimple.eu/claim-review/ff5aaf2293c94ff10a4f3c065749db953cf19d90dc2c1ae390f54920     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • চলমান ইরান- ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংসাবশেষের ভেতর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি প্রচার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইরানের মিসাইল হামলায় ইসরাইলের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন। আলহামদুলিল্লাহ।’ অর্থাৎ, দাবি করা হয়েছে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আসল ছবি নয়। প্রকৃতপক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আলোচিত ছবিটি আসল দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে এতে বিশেষ করে মাথা ও হাতের অংশের অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় যা সাধারণত এআই দিয়ে তৈরি ছবিতে পরিলক্ষিত হয়। এছাড়াও, ছবির ডান পাশের নিচের অংশের কোনায় গুগলের জেমিনি এআইয়ের লোগো লক্ষ্য করা যায়। প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি। বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। সুতরাং, ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত। তথ্যসূত্র SynthID - Hive Detect - Rumor Scanner’s analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software